1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাণীশংকৈলে একই পরিবারের ৩ জনসহ মোট ৭ জন করোনায় আক্রান্ত - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ad

রাণীশংকৈলে একই পরিবারের ৩ জনসহ মোট ৭ জন করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৪৩ Time View

রাণীশংকৈলে একই পরিবারের ৩ জনসহ মোট ৭ জন করোনায় আক্রান্ত

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (৮ জুন) মঙ্গলবার নতুন করে ৬ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। আজ রাত ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ আরজুমানয়ারা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় সংক্রমিত রোগীরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের গহেলাপাড়া গ্রামের অনন্ত রায়ের ছেলে শ্রী দানেশ (৪৫), ধর্মগড়ের চেংমারি গ্রামের হাকিমউদ্দিনের ছেলে সফিকুল ইসলাম মুকুল (৪৮) ও তার স্ত্রী রুনা বেগম (৪১), মেয়ে বন্যা (১৬), পৌরশহরের ভান্ডারা এলাকার নাইনউদ্দিনের ছেলে কুতুবউদ্দিন (২৬) এবং নেকমরদ ইউনিয়নের মেহের লাল (৩১) ও নাসিরুল ইসলাম (৮৫) ।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরোজ আলম জানান, আক্রান্তদের নিজ বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রসঙ্গত: এ পর্যন্ত রাণীশংকৈল উপজেলায় কোরনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৯ জন, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৫৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি