1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ad

সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১৭৬ Time View

 

সিলেট ব্যুরোঃ
সিলেট জেলা পুলিশের আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জননিরাপত্তা নিশ্চিতসহ অফিসার ফোর্সের কর্মতৎপরতা বৃদ্ধির পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার লক্ষে এপ্রিল মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) শেখ মোত্তাজুল ইসলাম এর সঞ্চালনায় মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি জকিগঞ্জ থানার মো. আবুল কাসেম এবং মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার প্রাপ্ত হন জেলা ডিবি উত্তর শাখার এসআই মিজানুর রহমান সরকার।

এতে করোনা পরিস্থিতি বিবেচনা রেখে আসন্ন ইদুল ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপনের নিমিত্তে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এছাড়া জেলার আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখাসহ জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সবাইকে পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ সুপার।

একই সাথে অফিসার ফোর্সের সার্বিক কল্যাণের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। পাশাপাশি এপ্রিল মাসে ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সদেরকে শুভেচ্ছা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

একই দিন বেলা দুই টায় পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে মে মাসে জেলার সার্বিক অপরাধ পরিসংখান পর্যালোচনা সহ মামলা তদন্তের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

দীর্ঘ বিরোধপূর্ণ বিষয় চিহ্নিত করে আইনগতভাবে দ্রুত সময়ে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সবাই কে নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বিভিন্ন এলাকায় গোষ্ঠীগত আধিপত্যকে কেন্দ্র করে দাঙ্গা-হাঙ্গামায় অনেক সময় প্রাণহানী ঘটে উল্লেখ করে এসব প্রতিরোধ করতে প্রো-এ্যাকটিভ পুলিশিং এবং বিট পুলিশিং কার্যকর করে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে প্রত্যেক থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহবুবুল আলম, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মীয়া মোহাম্মদ আশীস বিন হাছান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আনিছুর রহমান খান, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আব্দুল করিম, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রভাস সিংহ, সকল থানার অফিসার ইনচার্জ প্রমুখ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি