1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে মাদকসহ আটক ১ - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
ad

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে মাদকসহ আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১২৭ Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে মাদকসহ আটক ১

সোহেল মিয়াঃ সুনামগঞ্জ প্রতিনিধিঃ দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৫৮ বোতল বিদেশী মদসহ আলী হোসেন (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ সুত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধরের তত্বাবধানে এস আই সম্রাজ মিয়ার নেতৃত্বে এএসআই শরীফ হোসেন ও এএসআই আছকির মিয়ার সহযোগিতায় সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজার এর নিকটবর্তী আদর্শ দাখিল মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তার উপর হতে বাইসাইকেল যোগে আইসক্রিম বিক্রির কৌশল অবলম্বন করে আইসক্রিম বাক্সের ভিতর আইসক্রিমের নিচে মাদক বহন কালে মোঃ আলী হোসেন (১৮)পিতা- আব্দুল মান্নান গ্রাম – মির্ধারপাড়া থান-দোয়ারাবাজার জেলা-সুনামগঞ্জ কে বিদেশি মদ বড় বোতল (৭৫০মিলি) ১২টি ও ছোট বোতল (১৮০মিলি) ৪৬টি এবং মাদক বহনে ব্যাবহৃত বাইসাইকেল ও মাদক রাখার টিনের বাস্কসহ আটক করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেবদুলাল ধর জানান,মাদক ব্যবসায়ী আলী হোসেন দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল।আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করে মামলা হয়েছে। আটককৃত আসামী আলী হোসেনকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।মাদক নির্মূলের অঙ্গীকার বদ্ধপরিকর। মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি