1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
- dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ad

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১২৭ Time View

পুলিশ তখনই সবকিছু জানে, যখন জনগণ পুলিশকে জানায় ; পুলিশ তখনই সবকিছু পারে, যখন জনগণ পুলিশকে সহযোগিতা করে__________________পুলিশ কমিশনার বিএম

নিজস্ প্রতিবেদক

আজ রোববার, ১৩ জুন ২০২১ খ্রিষ্টাব্দ বেলা ১১:৩০ ঘটিকায় বিএমপি’র কোতোয়ালি মডেল থানা চত্বরে আয়োজিত ওপেনহাউজ ডে তে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

অনুষ্ঠানের শুরুতে যথারীতি বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে কোতোয়ালি মডেল থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সমস্যা সমাধান কল্পে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সমস্যার কতটুকু সমাধান করেছে সেই সংক্রান্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি জবাবদিহিতামূলক বিবরণী (মিউনিট) আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।

এসময় তিনি ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলেন, ওপেন হাউজ ডে সবার জন্য উন্মুক্ত। আপনারা যদি ওপেন হাউজ ডে তে সমস্যার কথা বলতে না পারেন তবে ক্লোজড হাউস ডে তে বলেন, যদি সেটাও না পারেন তবে মোবাইল ফোন, ফেইসবুক পেজ, ওয়েব পেজ, অ্যাপস যেখানে আপনি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করেন সেখানে বলেন। আমরা সর্বত্র সদাজাগ্রত হয়ে আছি আপনাদের সেবায়, আপনাদের নিরাপত্তায়।

বৈশ্বিক মহামারী প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের সবাইকে মাস্ক পরিধান করা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কাল কেয়ামতে আল্লাহ সুবহানতায়ালা নামাজ, রোজা, হজ্জ, যাকাত এর পাশাপাশি মহামারী চলাকালীন নিজের এবং অন্যের স্বাস্থ্য সুরক্ষায় আমরা মাস্ক পরিধান করেছি কিনা তারও কিন্তু হিসাব নিবেন।

আমাদের উচিত আমাদের আন্ডার কমান্ড কে সঠিক পথে পরিচালিত করা কারণ নেতৃত্বের একটি দায় আছে। আমরা যে যেই সেক্টরেই থাকি না কেন রাষ্ট্রের কর্মচারী, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক সহ সকল সেক্টরের নেতৃবৃন্দকে তাদের আন্ডার কমান্ডকে সঠিকভাবে পরিচালিত করতে হবে।

অতঃপর উপস্থিত জনগণের মধ্য থেকে প্রায় ২৫ ভুক্তভোগী পুলিশ কমিশনার মহোদয়ের নিকট নানান বিষয়ে তাদের সমস্যা তুলে ধরেন। পুলিশ কমিশনার মহোদয় তাদের উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন, যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব প্রলয় চিসিম ওপেন হাউজ ডে তে উপস্থিত হয়ে ওপেন হাউজ ডে কে প্রাণবন্ত করার জন্য আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে থানার অফিসার-ফোর্সদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, পুলিশের বিধিবদ্ধ দায়িত্বের বাহিরে গিয়েও জনসেবায় পুলিশের বিভিন্ন ধরনের মানবিকতার উদাহরণ তুলে ধরেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিঃ উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব রাসেল, সহকারী পুলিশ কমিশনার কোতোয়াল মডেল থান জনাব মোঃ ইব্রাহিম, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা জনাব নূরুল ইসলাম পিপিএম, ইন্সপেক্টর ইনভেস্টিগেশন জনাব আসাদুজ্জামান, ইন্সপেক্টর অপারেশনসহ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ থানা এলাকার সকল শ্রেণী পেশার লোকজন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী বৃন্দ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি