
জুড়ী ক্লাবের পক্ষ থেকে ঈদের পোশাক বিতরণ
মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। জুড়ী ক্লাব এর উদ্যোগে রোববার দুপুরে জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপহার সামগ্রী প্রদান করা হয়৷
এ সময় অন্যান্যের মধ্যে জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল,. আল আমিন আহমদ, জুড়ী ক্লাব সভাপতি মাহবুবুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী শাওন, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক এবাদুর রহমান, তাপস দাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্টানে প্রায় ৬৪ জনকে বিভিন্ন রকমের পোশাক প্রদান করা হয়।
Leave a Reply