
বেগম সাহান আরা আবদুল্লাহ’র ১ম মৃত্যুবার্ষিকী পালিত।।
স্টাফ রিপোর্টার।।
পটুয়াখালীর কলাপাড়ায় জননেতা আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ এমপি এর সহধর্মিনী,মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বেগম সাহান আরা আবদুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার আছর নামাজবাদ আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পূর্বে আলোচনা সভায় কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগ’র সভাপতি ইয়ামিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ-সভাপতি শহিদুল ইসলাম ইসলাম বিশ্বাস, মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনঞ্জুরুল আলম সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ শিকদার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সালাম বিশ্বাস।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদ’র পেশ ইমাম মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।
সৈয়দ মোঃ রাসেল
০৭-০৬-২০২১
০১৭১৬-৩৮১০২৯
Leave a Reply