1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
লাশ গুম করতে মাটিচাপা, বের করে আনল শিয়াল - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ad

লাশ গুম করতে মাটিচাপা, বের করে আনল শিয়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৩৫ Time View

লাশ গুম করতে মাটিচাপা, বের করে আনল শিয়াল ।

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে মাটির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাংস পচা হাড় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তাকে হত্যা করে পুঁতে রাখা হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার খাঁনপুর ইউনিয়নের বন্ধন আর্দশগ্রাম এলাকায় বন বিভাগের জায়গা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বারত দিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী কালের কণ্ঠকে বলেন, আজ বনের জমিতে বেশ কয়েক জন শ্রমিক গাছের চারা লাগানোর জন্য গর্ত করছিল। তারা সেখানে একটি শেয়ালকে মৃত মানুষের হাত কামড়াতে দেখে। পড়ে তারা সেখানে অনেকগুলো পচা হাড় দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধারের কাজ শুরু করে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয় চেয়ারম্যানের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশটির হাড় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগেই তাকে হত্যা করে এখানে মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘লাশটি শনাক্ত করার জন্য রংপুর সিআইডি কার্যালয়ে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে লাশটি শনাক্তের জন্য কাজ করবেন। তারপর আইনি অন্য পদক্ষেপ নেওয়া হবে’।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি