1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়রের অপসারণ দাবি। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ad

পীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়রের অপসারণ দাবি।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১১৯ Time View

পীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়রের অপসারণ দাবি।

মোঃ পারভেজ হাসান
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ক্ষমতার অপব্যবহার, কাউন্সিলরদের সাথে অসদাচারণ, সরকারি ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি ও পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ নানা অনিয়মের অভিযোগ এনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেনের অপসারণের দাবি তুলেছেন পৌরসভার ৯ জন কাউন্সিলর। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৬ জুন জেলা প্রশাসকসহ পৌর মেয়রের কাছে লিখিত আবেদন করেছেন কাউন্সিলররা।

কাউন্সিলরদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকেই পৌর পরিষদের প্যানেল মেয়র আনোয়ার হোসেন পৌরসভার অন্যান্য কাউন্সিলদের সাথে প্রায়ই অসদাচারণ করে আসছেন। ইতোমধ্যে তিনি নিজেকে মেয়র হিসেবে ভাবতে শুরু করেছেন। পৌরসভায় মাস্টার রোলে কর্মরত কর্মচারীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা করছেন। এমনকি পৌরসভার কর বিভাগের এক কর্মচারীকে পদোন্নতি দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। শহরের রঘুনাথপুর মাস্টার মোড় এলাকায় প্যানেল মেয়রের মিল চাতালের সামনে পাঁকা রাস্তার ধারে পৌরসভা কর্তৃক নির্মাণকৃত একটি ডাস্টবিন সিদ্ধান্ত ছাড়াই ভেঙে এর মালামাল আত্মসাৎ করেছেন। এ বিষয়ে এলাকার লোকজন তার বিরুদ্ধে পৌরসভায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছড়াও তিনি পৌর মেয়রকে কুমন্ত্রণা দিয়ে ভুল পথে পরিচালনা করছেন বলেও অভিযোগ কাউন্সিলদের।

পৌরসভার ১২ জন কাউন্সিলরের মধ্যে ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলরসহ ৯ জন কাউন্সিলর প্যানেল মেয়রের অপসারণের দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন।

পৌর কাউন্সিলর মাহাফুজ আলম বলেন, আনোয়ার হোসেন পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই কাউন্সিলরদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেই চলছেন। শুধু তাই নয় পৌরসভার মেয়রকে কুমন্ত্রণা দিয়ে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম প্রশ্নবিদ্ধ করে তুলছেন।

পৌর কাউন্সিলর এইচ এম কামরুজ্জামান, পৌরসভার বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন প্যানেল মেয়র আনোয়ার হোসেন। এমনকি সরকারি ত্রাণ সুষ্ঠু বণ্টন না করে নিজস্ব লোকজনকে দিচ্ছেন। এতে পৌরসভার কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এ বিষয়ে প্যানেল মেয়র আনোয়ার হোসেন বলেন, আমি এখন কিছু বলতে পারব না। মেয়র সাহেবসহ একসাথে বলব।

এ বিষয়ে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক বলেন, পৌরসভার কাউন্সিলরদের ভোটেই আনোয়ার হোসেনকে প্যানেল মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে। হঠাৎ করেই তাকে বাদ দেওয়ার জন্য কিছু কাউন্সিলর কেন উঠেপড়ে লেগেছেন তা খতিয়ে দেখতে হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি