1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
উন্নয়নের সরকারের বিকল্প নেই পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন জুড়ীতে - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ad

উন্নয়নের সরকারের বিকল্প নেই পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন জুড়ীতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৩৭ Time View

উন্নয়নের সরকারের বিকল্প নেই পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন জুড়ীতে

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন, জন মানুষের উন্নয়নে এ সরকারের বিকল্প নেই। সরকার গঠনের পর থেকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ভাত কাপড় বাসস্থান শিক্ষা ও চিকিৎসার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। নির্বাচনী ইস্তিহারে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সময়ের ব্যবধানে পালন করে যাচ্ছেন। সারা বিশ্বে যখন মহামারি করোনায় উন্নয়নে বাধাগ্রস্থ হচ্ছে, এ সময় এ সরকার উন্নয়নের ধারাকে অব্যহত রেখেছেন। জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান মন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন জুড়ী উপজেরার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ ও মন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক ও মসজিদ মন্দিরের অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, রনজিতা শর্মা, জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমদ।

এছাড়া উপস্থিত পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস,জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সহ সভাপতি আহমদ কামাল অহিদ, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জহিরুল ইসলাম, কয়েছ আহমদ,ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি