1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ ফেনী জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন জামাল উদ্দিন মিয়াজী । - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ad

বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ ফেনী জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন জামাল উদ্দিন মিয়াজী ।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৮১ Time View

বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ ফেনী জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন জামাল উদ্দিন মিয়াজী ।

সৌরভ মজুমদার ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:-
বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ ফেনী জেলা শাখার কমিটিতে শূন্য থাকা সাধারণ সম্পাদক পদে জামাল উদ্দিন মিয়াজী কে নিয়োগ দিয়েছে । বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটি ।

জানাযায় , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা র ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তায়ন লক্ষ্যে , মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে উদ্বৃেদ্বকরন ও জাতির যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন (প্রস্তাবিত) হিসেবে ২০১৮ সালে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ সংগঠন টি যাত্রা শুরু করে । সংগঠন এর কার্যক্রম কে গতিশীল করার লক্ষ্যে ইতোমধ্যে সারাদেশে প্রতিটি জেলা উপজেলা কমিটি দিয়েছে সংগঠনটি।

তারই ধারাবাহিকতায় গত ২০২০ সালে ফেনী জেলা শাখার মীর হোসেন পাটোয়ারী কে সভাপতি করে আংশিক কমিটি ঘোষণা করে সংগঠন টি । এবং শূন্য থাকা সাধারণ সম্পাদক পদে গত ১২/০৬/২১ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আজহারুল ইসলাম ,সাধারণ সম্পাদক , ইঞ্জিনিয়ার নূর হোসেন হৃদয় সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেন জনাব জামাল উদ্দিন মিয়াজী কে ।

জামাল উদ্দিন মিয়াজী ফেনী সদর উপজেলার নাজির রোড়স্থ এলাকার বাসিন্দা । মৃত আমির হোসেন এর ছেলে ।এর আগে তিনি ফেনী সদর উপজেলার ইউনিয়ন এর প্রথমে ছাত্রলীগ এবং পরে যুবলীগের রাজনীতি তে সক্রিয় ছিলেন ।

বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ ফেনী জেলা শাখার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়ে তিনি দৈনিক বিজয়ের বানীর কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ,তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ,ফেনী -২ আসনের সংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয় কে ধন্যবাদ জানান । তার নীতি আদর্শ ঠিক রেখে সর্বোচ্চ দক্ষতা দিয়ে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কে সামনে এগিয়ে নিয়ে যেতে ,মাননীয় প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করতে দলের জন্য সবসময় কাজ করে যাবেন । এবং সংগঠনের দলীয় নেতাকর্মীদের সাহায্য সহযোগিতা চেয়েছেন ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি