
টাংগাইলের সখিপুরে সরকারি সড়ক কেটে, জমি দখলের অভিযোগ
মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়নের ৪নং (ওয়ার্ড) আকন্দপাড়া বাজার হতে পূর্বাঞ্চলের মানুষের চলাচলের রাস্তাটি জনৈক লুৎফর রহমানের করাতকল ঘেঁষে পূর্ব দিকে গিয়েছে। সড়কটি কেটে বিলুপ্ত করে সম ভুমিতে পরিনত করার অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে দাড়িয়াপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনসার আলী আসিফ ও সাবেক চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম সহ স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমান এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ রবিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত বিষয়ের সত্যতা পেয়েছেন বলে জানান। এ বিষয়ে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো.বজলুর রহমান বাদী হয়ে ওই এলাকার তিনজনকে অভিযুক্ত করে সখীপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযুক্তরা হলেন-মো.জাফর ইকবাল পিতা-মো.জামাল উদ্দিন,সোনা মিয়া পিতা-মৃত আ.সালাম,মকি মিয়া পিতা-মৃত ফয়েজ উদ্দিন সর্ব সাং দাড়িয়াপুর আকন্দপাড়া,সখীপুর,টাঙ্গাইল। সখীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উক্ত লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, দাড়িয়াপুর আকন্দপাড়া বাজার হতে পূর্বদিকের রাস্তাটি এলজিএসপি’র ইট সলিং করা আছে। রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ন।
উক্ত রাস্তাটি দিয়েই রোজ কৈয়ামধু,দেওবাড়ি,
আকন্দপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের, হাজারও লোকজন যাতায়াত করে থাকেন। কিন্তু এক নং বিবাদী উক্ত রাস্তাটির জমি তার নিজের দাবি করে ২নং ও ৩নং বিবাদীর সহযোগিতায় শনিবার রাতে এবং রবিবার ভোর বেলায় ভাড়াটিয়া লোকজন নিয়ে রাস্তা কেটে নষ্ট করে ফেলেছে। এতে করে সাধারন মানুষ চরম ভাবে দূর্ভোগের মধ্যে পড়েছে। বিক্ষুদ্ধ এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী- বিবাদীরা মানুষের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম মিথ্যা মামলা করে অহেতুক নিরিহ মানুষকে হয়রানি করে আসছে এবং তারা রাস্তার পাশের জমিটি দখল করার পর, এখন রাস্তাটিও দখল করার পাঁয়তারা করছে।
এ বিষয়ে অভিযুক্ত জাফর ইকবাল মুঠোফোনে বলেন, আমি কারো জমি দখল করিনি এবং রাস্তাও দখল করেনি। রাস্তার পূর্বপাশে যেভাবে ড্রেন করা হয়েছে,সেভাবে ড্রেন করার জন্য রাস্তার উত্তরপাশেও কিছু জায়গা কাটা হয়েছে।
দাড়িয়াপুর ইউপি ৪নং ওয়ার্ড সদস্য মো.বজলুর রহমান বকুল বলেন, সড়কটির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার(ভূমি) আগামী ১৬জুন ঘটনাস্থলে তদন্তে আসবেন।
দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ বলেন,ঘটনাস্থলে গিয়ে সড়কটি পরিদর্শন করার পর স্থানীয় ইউপি সদস্যকে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানাতে বলেছি। ওনারা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন।
Leave a Reply