1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘ কর্তৃক মসজিদ ভিত্তিক শিক্ষার্থীদের কে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
ad

হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘ কর্তৃক মসজিদ ভিত্তিক শিক্ষার্থীদের কে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১৭৮ Time View

হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘ কর্তৃক মসজিদ ভিত্তিক শিক্ষার্থীদের কে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

এম এ.রহিম স্টাফ রিপোর্টারঃসিলেট জেলা।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে অবস্থিত ঐতিয্যবাহী দীনী প্রতিষ্ঠান গোলজারুল উলুম রাধানগর মাদ্রাসায় হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘ’র উদ্যোগে দোয়া ও মসজিদ ভিত্তিক শিশুদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাকিম,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু।
গোয়াইনঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বদরুজ্জামান, রাধানগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফখরুল ইসলাম, বক্তব্য রাখেন গোলজারুল উলুম রাধানগর মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ছমির উদ্দিন,
বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক সাইদুর রহমান,
গোলজারুল উলুম রাধানগর মাদ্রাসার জেষ্ঠ শিক্ষক মুফতি মাওলানা বাহার উদ্দিন ও
মাওলানা ফরিদ উদ্দিন কয়েছ।
বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক ডাক্তার নুর মোহাম্মদ খান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন,
শিশুদের ইসলামি শিক্ষার সর্বপ্রথম শিক্ষালয় হচ্ছে মসজিদ ভিত্তিক শিক্ষা এবং এই ইসলামি শিক্ষা কে আরো বেশি চর্চা করার লক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আরো একটি প্রতিষ্ঠান মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ফারুক আহমেদ ইসলামি যুব সংঘ’র আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন,
এই প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থায় ইনশাআল্লাহ আপনারা আমাকে পাশে পাবেন এবং প্রতিষ্টান টি বাংলাদেশ সরকারের নিবন্ধিত হলে সরকারি ভাবেও সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ।

পরিশেষে বৃত্তি প্রাপ্তদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন চেয়ারম্যান ফারুক আহমেদ।
বিশেষ পুরুষ্কার গ্রহণ করেন মাদানীয়া দারুস সুন্নাহ্ ছোটখেল মাদ্রার শিক্ষার্থী বুশরা জান্নাত তাজকিয়া সহ্ শত শত কিশোর কিশোরী বৃন্দ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি