1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু । - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ad

ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৪০ Time View

ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ।

সৌরভ মজুমদার, ছাগলনাইয়া প্রতিনিধি:- ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫নংমহামায়া ইউনিয়নের, পশ্চিম দেবপুর গ্রামে পারিবারিক কলহের জেরে, বিয়ের ২ মাসের এখন বিবাহিতা নব-বধুর গলায় ফাঁস দিয়ে রহস্যজনক ভাবে মৃতুর খবর পাওয়া যায়।

এলাকাবাসী সূত্রে জানাযায়,যে মেয়েটি মারা যায় ওই মেয়ের নাম রোকসানা আক্তার লিমা (১৫),ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের
ফেনাপুস্করনী গ্রামে ডুবাই প্রবাসী মোস্তফার মেয়ে ।নিহত মেয়ের স্বামীর নাম-আসাদ হোসেন(২০)পিতা -আবু তাহের,
মায়ের নাম-জাহানারা আক্তার, তার বাড়ী আবদুল রসিদ মাওলানার বাড়ী।

জানাযায় ,ছেলে ও মেয়ে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্কের গড়ে ওঠে ।গত ২ মাস আগে তাদের উভয়ের পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের। এলাকাবাসী জানায় মেয়েটি এক ধরনের রাগী স্বভাবের মেয়েছিল । তাদের মধ্যে প্রায় সময় জগড়া হতো ।গত কাল রাতে ও তাদের ঘরের মধ্যে জগড়ার আওয়াজ শুনা যায় ।
এবিষয়ে মেয়ের পরিবারের পক্ষ থেকে দাবি ছেলে ও ছেলের মা ওই মেয়েকে যৌতুকের জন্য প্রায় মারধর করা হত ,নানা ধরনের শারীরিক মানসিক অত্যাচার করা হত ।লিমা কে ছেলে ও ছেলের মা অত্যাচার করে মেরে পেলেছে বলে দাবি জানিয়েছেন মেয়ের পরিবার ।
সকালে এলাকাবাসী মেয়েটির মরদেহ দেখতে পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ কে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে । এবং ঘটনার তদন্তের জন্য মেয়ের স্বামী ও শ্বাশুড়ি কে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে । ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসী জানিয়েছেন ।

এবিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন,লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে ঘটনার রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছেলে ও ছেলের মা পুলিশ হেফাজতে আছে ।মেয়ের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি