
কাঠের ব্রিজ এলাকাবাসীর একমাত্র ভরসা,’আধুনিকতার ছোয়া নেই যেখানে আজও
সোহেল মিয়াঃ দোয়ারাবাজার প্রতিনিধিঃ
কাঠের ব্রিজ একমাত্র ভরসা দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নবাসীর। নিজেদের চেষ্টায় স্থানীয় একটি মসজিদ কমিটির উদ্যোগে কাঠ দিয়ে ব্রিজ তৈরি করলেও তা আর হয়ে উঠেনি তাদের। চলে যায় ইউনিয়ন পরিষদের অধিনে। তবুও নিরাপত্তায় নিশ্চিন্ত নয় তারা। ব্রিজ ভেঙ্গে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে, এমন সম্ভাবনা এড়িয়ে যাওয়া যায়না। দু’পাড়ে পাঁকা রাস্তা টেনে খালে একটা ব্রিজের দাবী করেছেন এলাকাবাসী।
ভারতের সীমান্তঘেষা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম শ্যামারগাঁও এর উত্তরে ভারতের তারকাটার বেড়া। গত কয়েক বছর আগে পাহাড়ি ঢলে মাটির রাস্তা ভেঙ্গে গিয়ে পরিনত হয়েছে বিশাল আকার খালে।
সীমান্তঘেষা এই এলাকার খালটির চতুর্দিকে রয়েছে হাজারও পরিবার বাড়িঘর বেধে বসবাস করছে। খালটির নিকটে রয়েছে একটি স্কুল, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে সেখানকার কোমলমতি শিক্ষার্থীরা। এতে আতংকে থাকেন অভিভাবকরা।
যে কোনো সময় ব্রিজ থেকে পড়ে গিয়ে দূর্ঘটনা ঘটতে পারে যে কারো। এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা কাটায় ও যেতে হয় সেখান দিয়ে। এমনকি ইউনিয়নের পশ্চিমাঅঞ্চল কাঁচামালের কারখানা খ্যাত বাংলাবাজারের শতাধিক ব্যাবসায়ীরা কাঁচামাল নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন পূর্বাঅঞ্চল সিলেটের ভোলাগঞ্জে। প্রতিদিন কয়েকটি এলাকার হাজারের অধিক মানুষ ওই ব্রিজ পার হয়ে যাতায়াত করে।
স্থানীয় ব্যাবসায়ী আমির উদ্দিন বলেন, আমাদের ইউনিয়নের বাহিরেও অন্য উপজেলার হাজার হাজার মানুষ এই ব্রিজ পার হয়। কখন কার কি ঘটে এই ব্রিজ পার হতে গিয়ে কে জানে। দু-পারে পাঁকা রাস্তা টেনে মূল খালটিতে একটা ব্রিজের ব্যাবস্থা করলে আর কোন সমস্যা থাকেনা।
Leave a Reply