1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
২৪জুন থেকে খোলা হচ্ছে, কক্সবাজার,হোটেল মোটেল ও গেস্ট হাউস - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
ad

২৪জুন থেকে খোলা হচ্ছে, কক্সবাজার,হোটেল মোটেল ও গেস্ট হাউস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১২৬ Time View

২৪জুন থেকে খোলা হচ্ছে, কক্সবাজার,হোটেল মোটেল ও গেস্ট হাউস

মোঃ সরওয়ার হোছাইন মানিক,

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ২৪ জুন থেকে খোলা হচ্ছে কক্সবাজারের হোটেল-মোটেল ও গেস্ট হাউস। তবে পুরোপুরি বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র
সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।
সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের পর্যটন সেক্টর বন্ধ করে দেয়া হয়েছিল। এখন সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে খুলে দেয়া হচ্ছে হোটেল মোটেল ও গেস্ট হাউস।
তিনি বলেন, এসব খোলার পর স্বাস্থ্যবিধি বাস্তবায়নে পুলিশ-প্রশাসনের চেয়ে হোটেল মোটেল কর্তৃপক্ষের চ্যালেঞ্জ বেশি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। রক্ষা করতে হবে প্রতিশ্রুতি। ব্যবসা করতে হবে নিজের ও অন্যের জীবনকে ঝুঁকিতে না ফেলে।
স্বাস্থ্যবিধি নিশ্চিতে শর্তগুলো হলো, ৫০ ভাগ কক্ষ বুকিং, রুম সার্ভিস ছাড়া রেস্টুরেন্ট বন্ধ এবং জরুরি প্রয়োজন ছাড়া কাউকে কক্ষ ভাড়া দেয়া যাবে না। এছাড়া বন্ধ থাকবে সুইমিংপুল।
অন্য শর্তের মধ্যে রয়েছে হোটেলের প্রবেশমুখে জীবানুনাশক স্প্রে ও তাপমাত্র পরিমাপের ব্যবস্থা, লবিসহ সব কক্ষে হ্যান্ড সেনিটাইজার রাখাসহ পুরো হোটেলে শতভাগ স্বাস্থ্য বিধি নিশ্চিত করা।
সভায় বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পঙ্কজ বড়ুয়া, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ খোকা, জেলা প্রশাসনের পর্যটন সেলের সৈয়দ মুরাদ ইসলাম, কলাতলী মেরিনড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, হোটেল-মোটেল গেস্ট হাউস কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি