1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সখিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো প্রবাসীর স্ত্রী। - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
ad

সখিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো প্রবাসীর স্ত্রী।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২২২ Time View

সখিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো প্রবাসীর স্ত্রী।

মির্জা সাইদুল ইসলাম সাঈদ
টাঙ্গাইলের সখিপুরে প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল দশটার দিকে। উপজেলার দেওবাড়ি গ্রামের চাকলাপাড়া প্রবাসী মনিরের নিজ বাড়িতে।

পারিবারিক সূত্রে জানা যায় প্রবাসী মনিরের স্ত্রী শাহনাজ(২২) তার স্বামীর সাথে মোবাইলে কথা বলার সময় উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়, একপর্যায়ে শাহনাজ ঘরের দরজা বন্ধ করে ধরনার সাথে রশি টাঙিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে। তাদের দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। শাহনাজ উপজেলার বহেড়াতৈল নয়াপাড়ার আজহারের মেয়ে।

সখিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। সখিপুর থানার এসআই মনিরুজ্জামান বলেন, বিদেশে স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে, শাহনাজ ওই ঘরের ধরনার সাথে রশি টাঙিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে। ঘরের দরজা কেটে লাশ উদ্ধার করা হয়েছে।
তারিখঃ-২২/০৬/২০২১।
ফোনঃ-০১৭১১-৫১৬৩০৩।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি