
গোয়াইনঘাটে হিন্দু যুব পরিষদের কমিটি গঠন
আহ্বায়ক শেরগুল – যুগ্ম আহ্বায়ক বিশু।
কামরুল ইসলাম গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলা বাংলাদেশ হিন্দু যুব পরিষদ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি নিপু দাস, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পাল ও সাংগঠনিক সম্পাদক টিটু রঞ্জন দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রী শেরগুল গোষাইকে আহ্বায়ক, বিশু মালাকারকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়ক অংশু গোষাই এবং মনোরঞ্জন বিশ্বাসকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু যুব পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ হিন্দু যুব পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার অন্যান্য দায়িত্বশীলরা হলেন যুগ্ন-আহবায়ক শ্রী অংশ গোসাই, মাহেন্দ্র সরকার, জিতেন্দ্র মালাকার, ময়না দেবনাথ, সুবল বিশ্বাস, নকুল কুমার রায়, সুমন সাঁওতাল ও সুজিত মালাকার।
কার্যকারী সদস্য যথাক্রমে বিমল চন্দ্র দে, অরুণ গোসাই, নিপেন রায়, রুপন দাস রুদ্র, সুমন মালাকার, নির্মল শিং, লভ গোয়ালা, রনি চক্রবর্তী রাজ, সোহেল নায়েক, সুমন মালাকার, সিমন রায় ও সুমন মির্ধা।
উল্লেখ্য, আগামী ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
Leave a Reply