1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় যুবক নিহত - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ad

ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় যুবক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৬৩ Time View

ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় যুবক নিহত

টি এ শাহীন, নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জে ইউপি নির্বাচন কেন্দ্র করে সহিংসতায় মনির (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন।

সোমবার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, দুই মেম্বার প্রাথীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। তবে পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি।

শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, হাজারীগঞ্জ ইউনিয়নের একটি ওয়ার্ডের ভোটকেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ দুই যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মনির নামে এক যুবককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়েছন। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন মাঝি ও ইউসুফ সিকদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।এতে মনির হোসেন নামের একজনক নিহত হয়।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বাশাক গণমাধ্যমকে একজন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি