1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
চাঁদাবাজি মামলায় বরিশাল স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ কারাগারে - dainikbijoyerbani.com
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ad

চাঁদাবাজি মামলায় বরিশাল স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ কারাগারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৯২ Time View

নিজস্ব প্রতিবেদক //

চাঁদার দাবিতে বরিশাল সদর উপজেলার তালতলী বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের মামলায় শহিদুল ইসলাম সাজ্জাদ নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ আদেশ দেন।

সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহে আলমের ছেলে সাজ্জাদ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে তিনি চাঁদাবাজিসহ বেশকিছু সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পরে বিভিন্ন সময়ে তালতলী বাজারের ব্যবসায়ী মামুন হাওলাদারের কাছে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম সাজ্জাদ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এই টাকা দিতে অস্বীকার করলে সাজ্জাদ একই বছরের ২৫ ডিসেম্বর সন্ধ্যার দিকে পরিচিত ৯ জনকে নিয়ে অস্ত্রসমেত বাজারে প্রবেশ করেন। এবং ব্যবসায়ীর কাছে সেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালানোসহ ব্যবসায়ী মামুনকে মারধর করেন।

এই ঘটনায় ব্যবসায়ী মামুন চলতি বছরের ১ জানুয়ারি বরিশাল আদালতে স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদসহ নামধারী ৯জনকে অভিযুক্ত করে একটি নালিশি করলে বিচারক মোকদ্দমাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশকে নির্দেশ দেন।

তদন্ত শেষে কাউনিয়া থানা পুলিশের এসআই হাবিবুর রহমান আদালতে প্রতিবেদন দাখিল করেন। এই মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে সাজ্জাদসহ অভিযুক্তরা জামিন আবেদন করেন। বিচারক ৬ জনকে জামিন দিলেও স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি