
সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল ২০২৬ হতে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। উক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর কর্তৃক আজ ৫ মে ২০২৬ তারিখ মঙ্গলবার মধ্যরাত ২ টায় পটুয়াখালীর মহিপুর থানাধীন হাজিপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪০০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মাছ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা, কলাপাড়া এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Leave a Reply