1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুয়াকাটা প্রেসক্লাবে মানববন্ধন - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ad

পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুয়াকাটা প্রেসক্লাবে মানববন্ধন

কুয়াকাটা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬ Time View

পটুয়াখালী জেলার কুয়াকাটায় সাংবাদিক ও পরিবেশ-পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু, টোয়াক এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ, শুটকি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ট্যুরিস্ট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাহিন-সহ স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, আরিফ রহমান দীর্ঘদিন ধরে কুয়াকাটাসহ উপকূলীয় অঞ্চলে পর্যটন শিল্পের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং পুরো পর্যটন খাতের জন্যই ক্ষতিকর।

টোয়াক এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, “আরিফ রহমান একজন সৎ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। কুয়াকাটার উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি গঠনে তিনি নিরলসভাবে কাজ করছেন। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “যারা মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”মানববন্ধন থেকে অপপ্রচার বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি