1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ad

কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়া প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫ Time View

 

হতদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র আওতায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডে স্বনির্ভর খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাস করে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সারাদেশে খাল খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ৪৬ বছর আগে খনন করা এ খালটি বিভিন্ন স্থানে ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। খাল পুনঃখননের মাধ্যমে সারা বছর পানি সংরক্ষণ করা সম্ভব হবে, যা কৃষকদের অতিরিক্ত ফসল উৎপাদনে সহায়তা করবে। পাশাপাশি খালের দুই পাশে রাস্তা নির্মাণ ও বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান তিনি।
এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, খালগুলোকে কেন্দ্র করে স্থানীয়দের সমবায় গঠন করে মাছ চাষের সুযোগ তৈরি করা হবে। এতে মানুষ স্বাবলম্বী হতে পারবে। সরকারের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, কলাপাড়ার বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সরকার কাজ করছে। ডালবুগঞ্জ-মহিপুর সড়ক, চম্পাপুর-পাটুয়া সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আরও কয়েকটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিবর রহমান ও ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন দুলাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
##

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি