1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বেতাগীতে সবুজ ভবিষ্যৎ গড়তে ৩৭ নং করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ad

বেতাগীতে সবুজ ভবিষ্যৎ গড়তে ৩৭ নং করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

 

মোঃ সোহেল রানা (বরগুনা)

সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ৩৭ নম্বর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্য অন্য শিক্ষকবৃন্দ সহ  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বেতাগী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সাংবাদিক মোঃ সোহেল রানা, মোঃ দেলোয়ার খানঁ, সোহাগ মুন্সি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মসূচি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি