1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বাউফলে ৭০ বয়সী এক বির্ধা নাড়ীকে পিটিয়ে জখম। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ad

বাউফলে ৭০ বয়সী এক বির্ধা নাড়ীকে পিটিয়ে জখম।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১৩৫ Time View

বাউফলে ৭০ বয়সী এক বির্ধা নাড়ীকে পিটিয়ে জখম।

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে পূর্বে শত্রুতার বিরোধে মোসাঃ বেগম বিবি (৭০) স্বামী মোঃ আঃ হক সিকদার(৮০) নামে এক বির্ধা নারীকে পিটিয়ে জখম করেছে একই গ্রামের জাহাঙ্গির সিকদার (৬০) পিতা-মোঃ দলিল উদ্দিন সিকদার, গিয়াস সিকদার(৫০) পিতা-মোঃ দলিল উদ্দিন সিকদার,জালাল সিকদার (৪৫) পিতা-মোঃ দলিল উদ্দিন সিকদার,শফিক সিকদার(৫০) পিতা-মৃত মন্নান সিকদার, নাসির সিকদার পিতা-মৃত মন্নান সিকদার। উভয়ের বাড়ি নাজিরপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ছোট ডালিমা গ্রামে।

স্থানীয় সুত্রে জানা যায় গত ২০ এপ্রিল বুধবার সকাল ৬ ঘটিকার সময় রাজ্জাক সিকদার(৬০) পিতা- মৃত আঃ জব্বার সিকদার, ইব্রাহীম সিকদার(৩৫) পিতা-আঃ হক সিকদার তাদের নিজ জমিতে মুগ ডাল তুলতে যায় জাহাঙ্গির সিকদার নিজের জমি দাবী করে তাদেরকে দেখে চোরেরা মুগ ডাল তোলে বলে ডাক চিৎকার দেয় ডাক চিৎকার শুনে তার ভাইয়েরা লাঠিসোটা নিয়ে দৌড়ে এসে তাদেরকে এলোপাথারী পিটাতে থাকে তাদেরকে বাচাতে ইব্রাহীমের মা বেগম বিবি ছুটে আসে তার কপাল সহ চোখ নাকে লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান,এবং রাজ্জাক সিকদারের স্ত্রী হামেলা বিবি(৫৫) স্বামীকে বাচাতে ছুটে আসে তাকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং রক্তাক্ত অবস্থায় তিনিও মাটিতে পড়ে যান।

খবর পেয়ে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে বাউফল সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বেগম বিবির অবস্থা গুরতর দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।এবং হামেলা বিবি সহ বাকি তিন জনকে বাউফল সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেগম বিবির অবস্থা আরও আশংক্ষাজনক হওয়াতে তাকে রেফার করে ঢাকা পিজি হাসপাতালে পঠানো হয়। বর্তমানে তিনি পিজি হাসপাতালের আইসিইউও তে ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ওসি তদন্ত আল মামুন বলেন আগে রোগির চিকিৎসা করানো হোক আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি