1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
চুয়াডাঙ্গার পুলিশ সুপার নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করলেন। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ad

চুয়াডাঙ্গার পুলিশ সুপার নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করলেন।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১২৬ Time View

চুয়াডাঙ্গার পুলিশ সুপার নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করলেন।

মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,

বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। তারই ধারাবাহিকতায় মানবিক পুলিশ সুপার খ্যাত জনাব মোঃ জাহিদুল ইসলাম সামাজিক দায়বদ্ধতা থেকে একের পর এক গণমুখী কার্যক্রম গ্রহণ করছেন।

প্রতিদিন পুলিশ সুপার চুয়াডাঙ্গার কার্যালয়ে ব্যক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন নানা শ্রেনী পেশার বিভিন্ন বয়সী মানুষ। স্বামী-সন্তানহীন মোছাঃ জবেদা /পাখি (৪৫), পিতা-মৃত চাঁদ আলী মল্লিক, সাং-জাফরপুর, থানা ও জেলা-চুয়াডাঙ্গা তাদেরই একজন। পুলিশের মানবিকতাই তাকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত টেনে নিয়ে এসেছে। অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপারের সামনে হাজির হয়ে তিনি তার মনের কষ্ট ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের ব্যর্থতার কথা জানান। পুলিশ সুপার অত্যন্ত আন্তরিকতার সাথে শোনেন তার দুঃখ-কষ্টের কথা। মোছাঃ জবেদা @ পাখি তার মনের কথা পুলিশ সুপারের কাছে বলতে পারায় তার দু’চোখ দিয়ে পরিতৃপ্তির অশ্রু ঝরে পড়ে। মানবিক পুলিশ সুপার তাকে তাৎক্ষনিকভাবে চাল, ডাল, তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করেন। তিনি আরো আশ্বস্ত করেন চুয়াডাঙ্গা বাসীর যেকোন প্রয়োজনে পুলিশ সুপারের দুয়ার ২৪ ঘন্টা খোলা আছে।

পুলিশ সুপার চুয়াডাঙ্গা বলেন, সমাজের সর্বস্তরের সামর্থবান মানুষ যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধা বঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব। এসময়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি