1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ad

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মিজানুর রহমান কক্সবাজার ১৯/০৪/২০২১ইং
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১১৯ Time View

 

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রেজাউল করিমের শিশু কন্যা আয়েশা বেগম (৪) এবং কামাল হোছাইনের শিশু কন্যা মুনতাহা বেগম (৪)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামের রেজাউল করিমের কন্যা ও কামাল হোছাইনের কন্যা দু’জনই বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। স্থানীরা টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি