
গোয়াইনঘাটে ১০ হাজার টাকার সরকারি বীজ উদ্ধার করে ৫০০ টাকা জরিমানা নিয়ে ছাড়।
এম.এ রহিম বিশেষ প্রতিনিধি।
গতবৃহঃপতিবার বিকাল ৫ ঘটিকায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার
২নং পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল বাজার থেকে সরকারি সার ও বীজ উদ্ধার করা হয়।
অবৈধ ভাবে সার ও বীজ বিক্রয়ের খবর পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে উপজেলা চেয়ারম্যান ও
উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদসহ উপস্থিত হন,
পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় ৫ বস্তা এমওপি সার ৪ বস্তা ডিএমপি সার, ৫ বস্তা ধানের বিজ সহ দশ হাজার টাকা সমমূল্যের কৃষি পন্য উদ্ধার করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং ইউপি পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, উপ -সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, ইউপি সদস্য মুন্সী আব্দুল মুমিন, আবুল কালাম, ফারুক আহমদ, মাতুরতল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
এসময় সরকারী বীজ ও সার ক্রয়ের অভিযোগে মাতুরতল বাজার খলিল বীজ ঘরের সত্ত্বাধীকারী খলিল আহমদ এর ছেলে রেজওয়ান আহমদ কে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং সরকারি বীজ ও সার নিয়ে অভিযুক্ত বিক্রেতা আব্দুল আলীম সহ ১৫ জন(কার্ডধারী) কৃষক কে ইফতারের পর রাত ৮ ঘটিকার মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।
ইফতার পর সরকারি(কৃষি কার্ডধারি)কৃষক অভিযুক্ত সার ও বীজ বিক্রেতাগন হাজির হলে তাহাদিগকে ৫০০টাকা করে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এই কর্মকাণ্ড অনিয়ম দুর্নীতির অভিযোগের সমালোচনা বহুল মাত্রা মিয়ে সোশাল মিডিয়ায় গোয়াইনঘাট কৃষি অফিস।
নিজেদের ব্যক্তিগত মতপ্রকাশে রয়েছেন অনেকেই,
তারা বলছেন অনুপযুক্ত ব্যক্তিদের কে সরকারি কার্ডধারী কৃষক বানালে সরকারি বীজ নিয়ে তারা তো ব্যবসা করবেই।
কেউ কেউ বলছে সরকারি কৃষি কার্ড এখন প্রকৃত কৃষকের হাতে খুব কমই যায়, আর কেউ পেলেও শত ভোগান্তির পর,
আর যারা টাকা দিয়ে কার্ড কিনে কৃষক হয় তারা খুব সহজেই কৃষি কার্ডধারী হয়ে যায়।
এই ঘটনা কে কেন্দ্র করে গোয়াইনঘাটের কৃষিকর্মকর্তাদের দায়িত্বে অবহেলা দেখিয়েছেন স্হানীয়রা।
দুর্নীতি আর অনিয়ম ঠেকাতে উপজেলার কৃষকদের কৃষি কার্ড পুনরায় যাচাই বাছাই করে প্রকৃত কৃষকদের মধ্যে কার্ড দেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ।
Leave a Reply