1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
জকিগঞ্জে আপন ছোট ভাইয়ের হাতে বৃদ্ধা বড় ভাই নির্যাতিত। - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
ad

জকিগঞ্জে আপন ছোট ভাইয়ের হাতে বৃদ্ধা বড় ভাই নির্যাতিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১৯৩ Time View

জকিগঞ্জে আপন ছোট ভাইয়ের হাতে বৃদ্ধা বড় ভাই নির্যাতিত।

মাজেদ আহমেদ জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরি ইউনিয়নের উত্তরকুল গ্রামের অসহায় বড় ভাই আব্দুল কুদ্দুছ(৭৫) এর উপর আপন ছোট ভাই আব্দুস সালাম (নাজু)আজ বাদ জুময়া হামলা চালিয়েছে।

অসহায় আব্দুল কুদ্দুছ নিজ জায়গায় বাসের বেড়া দেওয়ার সময় জোরপূর্বক হামলা চালিয়ে আহত করেছে।রাস্তায় বেদড়ক পেটানোর পর বাড়িতে এসে নিজ ঘরের সামনে দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়।

স্থানীয় আশপাশের লোকজন এসে আব্দুল কুদ্দুছকে সরিয়ে নেন।ছোটভাই আব্দুস সালাম নাজু আপন বড় ভাইয়ের প্রাণ নাশের হুমকি দিয়েছে।বর্তমানে আব্দুল কুদ্দুছ ও তার পরিবার মারাত্বক হুমকির সম্মুখীন।

এছাড়া অতীতে অনেক বার উনার জায়গা জমি জোর পুর্বক দখল করার চেষ্টা চালায় পরে স্থানীয় এলাকার লোকজন বসে বিষয়টা মীমাংসা করে দেন কিন্তু তাতেও থামেনি এক পর্যায় স্থানীয় এলাকার সালিশ বৃন্দের উপরও ক্ষেপে উঠে পরবর্তীতে এলাকার সালিশ বৃন্দরাও অপারগতা প্রকাশ করেন।

উক্ত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মুকিত ও অত্র এলাকার এমাদ উদ্দিনের সামনে এসব হামলা হয়েছে জানা গেছে।

এলাকার সালিশ ব্যাক্তিরা মিমাংসার জন্য আসলে তাদের কে ধমক দিয়ে বিদায় করে দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হুমকি প্রাপ্ত ব্যাক্তির ছোট ছেলে সংযুক্ত আর আমিরাত প্রবাসী ফারুক আহমদ
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিক্টিম আইনি সহায়তা নিবেন বলে জানা যায়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি