1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ডোমারে "হৃদয়ে ডোমার"এর আয়োজনে হাফেজ ছাত্রদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ad

ডোমারে “হৃদয়ে ডোমার”এর আয়োজনে হাফেজ ছাত্রদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ১৫১ Time View

ডোমারে “হৃদয়ে ডোমার”এর আয়োজনে হাফেজ ছাত্রদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, মোঃ মোস্তাফিজুর রহমান
নীলফামারী ডোমারের জনপ্রিয় সামাজিক সংগঠন “হৃদয়ে ডোমার” এর আয়োজনে ০৯মে রবিবার ডোমার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অন্তর্ভুক্ত হেফজ বিভাগের হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে “হৃদয়ে ডোমার”এর সভাপতি রাশেদুল ইসলাম আপেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা সামসুদ্দিন হুসাইনী সুফি, হৃদয়ে ডোমার এর সাধারন সম্পাদক রাকিব আল আকাশের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন হেফজ বিভাগের মোহতামিম হাফেজ মাওলানা এরসাদুল হক, “হৃদয়ে ডোমার” এর সহ সভাপতি শাহিনুর রহমান সজিব, সহ সভাপতি সিদ্দিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, সহ সম্পাদক আনজারুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সামসুদ্দিন হুসাইনী সুফি “হৃদয়ে ডোমার” এর সকল দ্বায়ীত্বশীল ও সদস্যদের মাহে রমজান থেকে শিক্ষা গ্রহনের আহবান জানান। বিগত দিনের হৃদয়ে ডোমারের সমাজসেবা মূলক সকল কার্যক্রমের প্রশংসা করে সকল সদস্যদের উত্তম চরিত্র গঠন করার লক্ষ্য নিয়ে কমপক্ষে প্রতি ৩মাস অন্তর অন্তর একটি বিশেষ সভা আহবানের পরামর্শ দেন।

এ’সময় দেশ জাতী ও সকল মুসলিম উম্মার মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি