1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
দৌলতখানে ট্রলার চালককে অর্থদণ্ড - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
ad

দৌলতখানে ট্রলার চালককে অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১৪৮ Time View

 

মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি

চলমান লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার দৌলতখানের মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে যাত্রী পারাপার করার অভিযোগে চারজন ট্রলার চালককে আটক করেছেন থানা পুলিশ। মঙ্গলবার সকালে মেঘনার তীরবর্তী এলাকা চকিঘাট ও ভবানীপুর লঞ্চঘাটে যাত্রী পারাপর করার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর কমলনগরের মোস্তফার ছেলে ইসরাফিল, আ. মালেকের ছেলে ইব্রাহিম, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মৃত বাসুর ছেলে মহিউদ্দিন ও দৌলতখান পৌরসভা ১নং ওয়ার্ডের মৃত মন্নানের ছেলে আইয়ূব আলী।

পরে আটক ব্যক্তিদের উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিজনকে ৫০০ টাকা করে চার ট্রলার চালককে দুই হাজার টাকা অর্থদণ্ড দেন।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, সরকার ঘোষিত চলমান লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার করায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক চারজন ট্রলার চালককে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি