1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পিরবে ব্যবসায়ীকে নারী দিয়ে ফাঁসানোর চেষ্টা: প্রতিবাদে সংবাদ সম্মেলন - dainikbijoyerbani.com
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ad

পিরবে ব্যবসায়ীকে নারী দিয়ে ফাঁসানোর চেষ্টা: প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ১৩৮ Time View

পিরবে ব্যবসায়ীকে নারী
দিয়ে ফাঁসানোর চেষ্টা:
প্রতিবাদে সংবাদ সম্মেলন
—————————————-
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
মোঃ জহুরুল ইসলাম সৈকত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউপির মোড়াইল ত্রি-মোহনী বাজারে এক ব্যবসায়ীকে নারী দিয়ে ফাঁসানোর চেষ্টা: প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন মোড়াল বাজারের ব্যবসায়ী ভালুখালী ফকিরপাড়া গ্রামের ফজলুল হকের পত্র ইমরান হোসেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন,
গত ১০/৩/২১ ইং তাং সকাল ১০টার সময় পূর্ব শত্রুতার জের ধরে পাশ্ববর্তী বকঠোঁটা গ্রামের মমিনুর ইসলাম ওরফে ফটো’র কন্যা সাবিনা আক্তার সহ কয়েকজন এসে আমার ব্যবসায়ী মুদির দোকানে বিভিন্ন অকথ্য ভাষায় ভয়ভীতি ও হুমকি-ধামকি প্রদর্শন করেন। এর একপর্যায়ে উচ্চ স্বরে দাবি আকারে বলে সে নাকি আমার বিবাহিত স্ত্রী, উক্ত ঘটনায় আমি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করি। এরপর আবারও দ্বিতীয় দফায় দোকানে এসে বিয়ের দাবিতে হট্ট্রগোল সৃষ্টি করে। তিনি আরোও জানান, স্থানীয় কিছু কুচক্র মহল কর্তৃক প্রভাবিত হয়ে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। উক্ত মেয়ের সাথে আমি কোন ভাবেই জড়িত নই। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আঃ সোবাহান, মোশারয় আলী, রিমন মন্ডল ও আজাহার আলী প্রমুখ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি