
ফেনীর ছাগলনাইয়ায় সরকারী নির্দেশনা অনুযায়ী যে ৭ দিনের লকডাউন বাস্তাবায়ন করতে কাজ করছে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ।
সরকারী নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের মত চলমান করোনা ভাইরাস সংক্রমন কমানোর জন্য লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে আছে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ।
আজ ১৫ এপ্রিল বৃহস্পতিবার লকডাউনের ২য় দিনে সকাল থেকে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ারা ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। লকডাউন এবং সরকারীভাবে জারীকৃত বিভিন্ন নির্দেশনা কার্যকর করতে আজ ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দণ্ডবিধির বিভিন্ন ধারায় কয়েকজন ব্যাক্তিকে জরিমানা করা হয়।
এছাড়া ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ’র সার্বিক দিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন সড়কে অবস্থান নেয় পুলিশ।
এসময় সরকারি নির্দেশ অমান্য করে সড়কে গাড়ি চালানোর সময় বিভিন্ন স্থান থেকে কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি জ্বব্দ করে থানায় নিয়ে যায় ।সরকারি বিধি নিষেধ পালনে লকডাউন বাস্তবায়নে থানা পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে কাজ করে যাচ্ছে ।
এছাড়া ছাগলনাইয়া বাজার সহ আশপাশের এলাকায় রাস্তায় জনসমাগম মানুষের আনাগোনা গণ জামায়েত ছিল না ।কাঁচা বাজার ,ওষুধ এর দোকান ছাড়া সকল দোকান পাট ,হোটেল ,শপিং মল , সব ধরনের গণ পরিবহন বন্ধ রয়েছে।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ারা ইসলাম জানান সরকারী নির্দেশনা অনুযায়ী করোনা বৃদ্ধি র প্রকোপ কমাতে চলমান লকডাউন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন । মানুষকে কোন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহবান জানান ।জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চলমান লকডাউনের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply