1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বাউফলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলা - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ad

বাউফলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলা

মোঃ আশিকুর রহমান তুষার বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১৭৬ Time View

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলা করে মোঃ সোহেল রানাকে (২৬) মাথায় কুপিয়ে ও শরীরে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর আহত অবস্থায় সোহেল রানার ডাকচিৎকার শুনে আপেল মাহমুদ (লাচ্ছি), কালাম খান,আসাদুল হক ও আসমা বেগম এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরবর্তীতে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা সোহেল রানাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে যায় এবং সোহেলকে ভর্তি করা হয়।ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক ৮ঃ২০ মিনিটের সময় উপজেলার কনকদিয়া বাজারের উত্তর-পশ্চিম দিকে ইন্জিনিয়ার জহিরুল ইসলাম টিপু হাওলাদার বাড়ীর পশ্চিম পাশে নজরুল ইসলামের চায়ের দোকানের সামনে।

ঘটনার স্থানে গিয়ে জানা যায়, কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া গ্রামের মোঃ জহিরুল ইসলাম টিপুর সাথে অনেকদিন যাবত একই গ্রামের বাসিন্দা আঃ রাজ্জাক হাওলাদারের ছেলে মনির হাওলাদারদের সাথে জমিজমা সংক্রান্ত নিয়ে বিরোধ চলে আসছে।কিন্তু বুধবার জহিরুল ইসলাম টিপুর ছেলে আপেল মাহমুদ লাচ্ছি তার বন্ধু মোঃ সোহেল রানাকে নিয়ে তাদের বাড়ির সামনে নজরুল ইসলামের চায়ের দোকানে চা খাওয়ার জন্য যায়।কিন্তু, তারা জানতেন না যে তাদের উপর এমন আক্রশমূলক হামলা হবে।চা খাওয়া শেষ হতে না হতে পূর্ব বিরোধের জের ধরে মনির হাওলাদারের নেতৃত্বে মোঃ শাহিন হাওলাদার (২৮), মোঃ শহিদুল (২৫), মোঃ মিলন হাওলাদার (৩০) মোঃ উজ্জল মোল্লা (৩০) মোঃ নজরুল হাওলাদার (২৮) হামলা চালিয়ে মোঃ সোহেল রানা ও আপেল মাহমুদ লাচ্ছিকে কুপিয়ে ও টিপিয়ে গুরুতর জখম করে।তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা জাপিয়ে পরে আহতদের উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কিন্তু,সোহেল রানার মাথায় গুরুতর জখম হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এক সাক্ষাৎকারে ঘটনার বিবরনে প্রতিবেদককে জহিরুল ইসলাম টিপু বলেন,,, আমার লোকদের কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের নামে মামলা দেয়ার হুমকি দিচ্ছে। তবে ঘটনার প্রেক্ষাপট জানার জন্য অভিযুক্ত মনির হাওলাদারের নিকট ০১৭১৪৮৯৯৭৮৩ নম্বরে কল দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মোঃ আল-মামুনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা বললে তিনি বলেন,,এ ঘটনায় জহিরুল ইসলাম টিপুর দেওয়া অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি