1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মহামারী করোনা ভাইরাসের ইতিবৃত্ত। - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ad

মহামারী করোনা ভাইরাসের ইতিবৃত্ত।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ১৪৪ Time View

মহামারী করোনা ভাইরাসের ইতিবৃত্ত।
জিহাদ হোসেন রাহাত।

 

হুবেই, চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ। আর এই হুবেই প্রদেশের রাজধানী হিসেবে পরিচিত “উহান” শহর । মহামারী করোনা ভাইরাসের উৎপত্তি এই শহরে’ই ।

সর্বপ্রথম এই ছোঁয়াচে ফ্লু সম্পর্কে উহানের চিকিৎসকদের সচেতন করেন ঐ শহরের’ই বিখ্যাত চিকিৎসক “ডা. লি ওয়েনলিয়াং”।
তিনি চিকিৎসকদের সচেতন করেন এবং ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখার জন্য *মুখোশ ও সুরক্ষা সামগ্ৰী ব্যবহার করতে বলেন।

কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, চিকিৎসকদের এই বার্তা দেওয়ার চারদিন পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো স্প্রেডিং রিউমার, ফলস্ কমেন্টস, ও সিভিয়ারলি ডিস্টারবিং দা সোশাল অর্ডার এর। পরে এ ধরনের কথা তিনি আর বলবেন না এমন লিখিত বক্তব্য দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

সর্বপ্রথম এই ছোঁয়াচে ফ্লু সম্পর্কে পুরো বিশ্বকে ধারনা দেওয়া এই ডা.লির গত ৭ই ফেব্রুয়ারী ২০২০ রহস্যময় মৃত্যু ঘটে ।( যদিও চীনের দাবি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন)।
এই ভাইরাস টি ভাইরাস পরিবারের পুরনো সদস্য। কিন্তু এবার কোভিড এর যে প্রজাতিটি সংক্রমণ ঘটাচ্ছে সেটি একেবারেই নতুন । একে একে ভাইরাসটি হানা দেয় পুরো বিশ্বব্যাপী। কোভিড ১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বাংলাদেশেও সংক্রমণ হার উর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন মতে দেশে করোনা রোগী সনাক্তের হার পরীক্ষা বিবেচনায় ১৮-২৫%। ধারণা করা হচ্ছে ২০২১ সালের এপ্রিলের প্রথম দুই সপ্তাহে মার্চের তুলনায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১০০ শতাংশেরও অধিক আর সনাক্তের হার বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ শতাংশ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি