
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাতে লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ১৫ই এপ্রিল ২১তারিখে মাধবপুর বাসস্ট্যান্ড ও জগদীশপুর বাজারে স্বাস্থ্যবিধি পালন না করা, মাস্ক পরিধান না করে বাহিরে ঘোরাফেরা করা এবং সরকারি নির্দেশ অমান্য করায় ১৩টি মামলায় ২৮৫০/- জরিমানা করেন মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফাতেমা-তুজ-জোহরা।এ সময় সাধারণ জনগণকে ফ্রি মাস্ক বিতরণ করেন।উপজেলা নির্বাহী অফিসার জানান যে,করোনা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।
Leave a Reply