
সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ৪৯ বোতল বিদেশী মদসহ আটক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।
তার নাম টিকেন্দ্র ওরফে টসর ( ৬৫)। তিনি গোয়াইনঘাটের চারিগ্রাম সৎপুরের মৃত জনীবন দাশের ছেলে।
আজ শুক্রবার দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগরাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল লামাদুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে তাকে আটক করে।
এসময় তার হেফাজত থেকে ৪৯ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, টিকেন্দ্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply