1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সিলেট কদমতলী ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ad

সিলেট কদমতলী ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১১৯ Time View

সিলেট কদমতলী ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

সিলেট ব্যুরোঃ
সিলেটের কদমতলী এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী ইমামুল হোসেন জিয়া (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত জিয়া জালালাবাদ থানার আখালিয়া নোয়াপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে শনিবার (২৪ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম।

তিনি জানান, গোপন তথ্যে পুলিশ কদমতলিস্থ কুইন্স টাওয়ারের পেছনে অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবাসহ জিয়াকে গ্রেপ্তার করেব।

তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি