1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সিলেট ১৩০ শনাক্তের দিনে প্রাণ গেল ৩ জনের। - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ad

সিলেট ১৩০ শনাক্তের দিনে প্রাণ গেল ৩ জনের।

সিলেট ব্যুরো:
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১৯৭ Time View

সিলেট সহ দেশে চলমান সর্বাত্মক লকডাউনের মেয়াদ শেষ হবার আগেই ফের নতুন করে আরো সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। করোনা নিয়ন্ত্রণে সরকারের একের পর এক বিধিনিষেধ আর নির্দেশনা কোন কিছুই যেন আটকাতে পারছে না অদৃশ্য ভাইরাসটিকে।

দেশের অন্যান্য জায়গার মতো সিলেটও দীর্ঘ হচ্ছে সংক্রমণ আর মৃত্যুর মিছিল। বিভাগটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৩০ জন আক্রান্ত হয়েছেন।

এসময় করোনা কেড়ে নিয়েছে আরও ৩ জনের প্রাণ।
সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৮৯ জনই সিলেটের। এসময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন মতে, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৮৯ জন, সুনামগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১৪ জন, হবিগঞ্জে ৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়।
১৩০ জন নতুনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬৪ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৩৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জে ২ হাজার ২৩৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয় গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৭ জন। এরমধ্যে সিলেটের ৮৬ জন, সুনামগঞ্জের ২৩ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১৭ জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ১৭৩ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭ জন মানুষ প্রাণঘাতি ভাইরাসটি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩০০ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ৩ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৩ জন মারা গেছেন এরা সিলেট জেলার বাসিন্দা।

সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৪৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে অদৃশ্য ভাইরাসটি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি