1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সিলেটের ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স উদ্যোগে ইফতার বিতরণ। - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ad

সিলেটের ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স উদ্যোগে ইফতার বিতরণ।

সিলেট ব্যুরো:
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৪৪৩ Time View

সিলেটের মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ বলেছেন, কোভিড-১৯ পরিস্থিতিতে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে অনেক মানুষ সংকটে আছেন।

তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন সংগঠনও করোনা মোকাবিলায় দুস্থদের মধ্যে বিভিন্ন সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সহায়তা দিচ্ছে।

তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারিতেও ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেট সমাজের অসহায় মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছে। পবিত্র রমজান মাসে মানুষের মাঝে ইফতার বিতরণও তাদের একটি মহত কাজ।

সমাজের সবাইকে তিনি এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি শুক্রবার (২৩ এপ্রিল) নগরীর ক্বীনব্রীজস্থ চাঁদনী ঘাটে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেটের উদ্যোগে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মুহিবুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলেক মিয়ার সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- খসরুল হোসেন, ইকবাল হোসেন, জাহেদ আহমদ, মাহফুজুর রহমান, আহসানুর রহমান, ফরহাদ আম্বিয়া, খাইরুল চৌধুরী, খসরুল ইসলাম, মারজান আহমদ, নরুল আমিন জনি, কাজী ইয়াসিন, নয়ন দেব, সারওয়ার হোসেইন, রিহান আহমদ, সৌরভ দাস, দিবস বণিক, রুবেল আহমদ, নাঈম ইসলাম দূর্জয়, শায়েখ আহমদ প্রমুখ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি