1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ২ মাদ্রাসা শিক্ষক নিহত - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ad

সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ২ মাদ্রাসা শিক্ষক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৪৩৪ Time View

সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ২ মাদ্রাসা শিক্ষক নিহত

সাজিদুল(করিম) নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী খলিলুর রহমান (৩৫) ও বেলাল হোসেন (৩৬) নামে দুই মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। এসময় আব্দুল হামিদ (৪০) নামে অপর এক শিক্ষক আহত হয়েছে। স্থানিয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ রেদোয়ান হোসেন জানান, আজ শনিবার সকালে হতহতরা একটি মোটর সাইকেলে করে নাটোর থেকে সিংড়ায় দিকে আসছিলেন। পথে সিংড়া ফেরিঘাট এলাকায় যাত্রী ছাউনীর সামনে একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেলের দুই আরোহী মাদ্রাসা শিক্ষক খলিলুর রহমান ও বেলাল হোসেন। এসময় স্থানিয়রা আহত হামিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে প্রথমে সিংড়া থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

নিহত খলিলুর রহমান সিরাজগঞ্জ জেলার সলংগা উপজেরার বেতুয়া এলাকার আব্দুস ছামাদের ছেলে এবং নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং বেলার হোসেন একই মাদ্রাসার শিক্ষক ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ডুমরাই এ্যলাকার আশরাফ আলীর ছেলে। আহত আব্দুল হামিদ শহরের উত্তর বড়গাছা এলাকার আলহাজ হাবিবুর রহমানের ছেলে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি