1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কচুয়ায় রাতের আধারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী'র ছবি সংযুক্ত ব্যানার ছিড়ার অভিযোগ - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ad

কচুয়ায় রাতের আধারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী’র ছবি সংযুক্ত ব্যানার ছিড়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৫৮ Time View

কচুয়ায় রাতের আধারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী’র ছবি সংযুক্ত ব্যানার ছিড়ার অভিযোগ

মোঃ জুয়েল রানা,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় রাতের আধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা’র ছবি সংযুক্ত ব্যানার ছিড়ে ফেলে তার উপর মলমূত্র ত্যাগ করার অভিযোগ পাওয়া গেছে। কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের মধুপুর বাজারে জাপান আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধানের মালিকানাধীন জসীম টাওয়ার প্রকল্প গেইটে ঝুলানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সু-যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন প্রধানের পেষ্টিত ছবির ব্যানার ছিড়ে কে বা কারা রাতের অন্ধকারে রাস্তায় ফেলে মলত্যাগ করেছে। রবিবার সকালে স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমানসহ এলাকার লোকজন রাস্তায় ছিড়ে থাকা ব্যানারের উপর এ অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি জসীম উদ্দিন প্রধানের একান্ত সহকারী জামাল হোসেনকে জানালে তিনি তাৎক্ষনিক জাপানে ফোন করে ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন প্রধানকে ঘটনাটি অবগত করেন। জসীম উদ্দিন প্রধানের পরামর্শ ক্রমে জামাল হোসেন বাদী হয়ে কচুয়া থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।

জাপান আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন দুঃখ প্রকাশ করে বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের জন্য কোন দুর্নাম বয়ে আনিনি। আমি আমার নিজ উদ্যোগ নিজ অর্থায়নে আপনাদের সেবা করে যাচ্ছি। চেষ্টা করেছি এলাকার উন্নয়ন করার জন্য। এলাকার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন তিনি। আমি কখনো আশা করিনি আপনাদের ধারা এমন কাজ হবে। যেখানে বঙ্গবন্ধু এবং আমার প্রিয় নেতৃর ছবি আছে।

কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, অভিযোগটি সাচার ফাঁড়ি থানাতে পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি