1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় চার ব্যবসায়ী ও মুভমেন্ট পাস বিহীন পথচারীকে অর্থদন্ড। - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ad

কলাপাড়ায় চার ব্যবসায়ী ও মুভমেন্ট পাস বিহীন পথচারীকে অর্থদন্ড।

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৩৭ Time View

পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে ৪ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মুভমেন্ট পাস ছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ার দায়ে ১ জনকে ৫০ টাকা জরিমানা করা হয়। ১৭এপ্রিল শনিবার দুপর দুইটায় পৌর শহরের চৌরাস্তা ও উজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।

ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী উবাচু জানান, দোকান খোলা রাখার দায়ে পৌর শহরের চৌরাস্তা এলাকার ফার্নিচার ব্যবসায়ী ইউনুচকে ১ হাজার টাকা, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের কাপড়ের দোকানী দুলাল হাওলাদারকে ২ হাজার টাকা, প্লাষ্টিক সামগ্রী ব্যবসায়ী ফজলুল হককে ২ হাজার টাকা ও কাপড় ব্যবসায়ী মঞ্জু গাজীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ায় ইলিয়াসকে ৫০ টাকার জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লঙ্গনে ২৪ (২) ধারা মতে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে ।

সৈয়দ মোঃ রাসেল
১৭-০৪-২০২১ ইং

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি