1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কোম্পানীগঞ্জে মসজিদের জায়গা নিয়ে মারামারি: আহত ৪ - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ad

কোম্পানীগঞ্জে মসজিদের জায়গা নিয়ে মারামারি: আহত ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ১৮১ Time View

কোম্পানীগঞ্জে মসজিদের জায়গা নিয়ে মারামারি: আহত ৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রুস্তমপুর গ্রামের পুরাতন মসজিদের জায়গা নিয়ে মারামারিতে ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকা জনক। আহতরা হলেন, মসজিদের মোতায়াল্লী কুতুব উদ্দিন, জাকির হোসেন, পাবেল আহমদ, মোস্তফা।

এ ঘটনায় মসজিদের মোতায়াল্লীর ছেলে জুবেল আহমদ বাদী হয়ে নাঈম মোঃ শহীদ তালুকদারকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও স্থানীয়দের সুত্রে জানা যায়, রবিবার সকালে মসজিদের সীমানার ভেতরের গাছ কাটতে আসেন নাঈম মোঃ শহীদ তালুকদার সহ আসামীগন। এ সময় মসজিদের মোতায়াল্লী কুতুব উদ্দিন এসে গাছ কাটতে নিষেধ করেন এবং বলেন এটি মসজিদের কাঁটাতারের সীমানার ভেতরের গাছ এটি কাটা যাবে না। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন এসে সংঘর্ষে যোগ দেন। এ সময় রুস্তমপুর গ্রামের পুরাতন মসজিদের মোতায়াল্লী কুতুব উদ্দিনসহ তার পক্ষের ৪ জন আহত হোন। তারা সকলেই রুস্তমপুর গ্রামের বাসিন্দা। কালাশাদেক বিজিবি ক্যাম্পের সীমানা প্রাচীর ঘেঁষা মসজিদ হওয়ায় তাৎক্ষণিক বিজিবি সদস্যরা এসে তাদের সংঘর্ষ থামাতে সক্ষম হয়। পরে স্থানীয়রা আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করেন। আহত কুতুব উদ্দিনের মাথায় গুরুতর আঘাত হওয়ায় বেশ কয়েকটি সেলাই রয়েছে।

ভোলাগঞ্জ গ্রামের মুরব্বি ও ভোলাগঞ্জ কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি শাহাব উদ্দিন বলেন, এই মসজিদের বর্তমান কাঁটাতারের সীমানা কোম্পানীগঞ্জের গণ্যমান্য মুরব্বিদের নিয়ে দেয়া হয়েছে। এতে কারো বিরোধিতা ছিল না। ২০১৮ সালের আগে নাঈম মোঃ শহীদ তালুকদার কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের রাজপথের সৈনিক ছিলেন যা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যমান। ২০১৮ সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের পর এই মসজিদের জায়গার কিছু অংশ দখল করার জন্য মরিয়া হয়ে পড়েন। শুধু তাই নয় তার চাচাতো ভাই আব্দুল আহাদের জায়গা দখল করার জন্য তার উপরও বেশ কয়েকটি মামলা দিয়েছেন শহীদ তালুকদার। এছাড়াও তিনি আমার স্কুলের জায়গা দখল করার জন্য গত এক মাস আগেও স্কুলের বাশের বাউন্ডারি ভেঙ্গে একপাশ দখল করার চেষ্টা করেন। গ্রামবাসীর প্রতিরোধে তিনি স্কুলের জায়গা দখল করতে সক্ষম হননি।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল জানান, ঘটনার পর উভয় পক্ষ থেকে মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি