1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
জগন্নাথপুর উপজেলা শেয়ালের কামড়ে ১০ জন আহত। - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ad

জগন্নাথপুর উপজেলা শেয়ালের কামড়ে ১০ জন আহত।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ১৭২ Time View

জগন্নাথপুর উপজেলা শেয়ালের কামড়ে ১০ জন আহত।

 

সিলেট ব্যুরো: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি ও নবীগঞ্জ উপজেলার রামপুর গ্রামে শেয়ালের কামড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এছাড়াও মেঘারকান্দি গ্রামের ৫টি গবাদিপশু শেয়ালের কামড়ের শিকার হয়েছে। এরপর থেকে শেয়াল আতঙ্কে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন।

জানা যায়,গতকাল রাতে হঠাৎ করে মেঘারকান্দি ও রামপুর গ্রামে কয়েকটি পাগলা শেয়াল হানা দেয়।
এসময় ঘরের বাহিরে থাকা মেঘারকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না দাস (৩৫), কলেজ ছাত্র কৃষ্ণ দাস (২৪) কিশোর রাজু দাস (১৪) ও ব্যবসায়ী বরুণ দাসকে (৪০) কামড় দেয়। এসময় মেঘারকান্দি গ্রামের অনথদাস ও প্রসেন দাসের গরু কে কামড় দেয়।

এছাড়াও রামপুর গ্রামের কয়েকজন মুসল্লী মসজিদ থেকে নামাজ পড়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পাগলা শেয়ালের কামড়ে আহত হন।

মেঘারকান্দি গ্রামের বাসিন্দা রাসেন্দ্র দাস জানান, গাপলা শেয়ালের কামড়ে মেঘারকান্দি ও রামপুর গ্রামের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গ্রাম জুড়ে পাগলা শেয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে গ্রামবাসী মিলে একটি শেয়ালকে মেরে ফেলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি