1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছায় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে ১৪১ অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ - dainikbijoyerbani.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ad

ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছায় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে ১৪১ অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে এবং মশাবাহিত রোগ প্রতিরোধে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে প্রজ্ঞা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগরে ১৪১ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।কাশিমনগর দাশপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালক পুরোহিত ও বডগড় ধর্মমণ্ডলীর রেভারেন্ড ফাদার জুয়েল ম্যাকফিল্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছার কপিলমুনির পুলিশ ফাঁড়ির ইনচার্জ (নিঃ) মো. হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রজ্ঞা ফাউন্ডেশনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক তপন পাল।প্রজ্ঞা ফাউন্ডেশনের চেয়ারম্যান রূপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপুল দাশ ও নিখিল দাশ।বক্তারা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মশারির ব্যবস্থা করা একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।প্রজ্ঞা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধ ও মশার কামড় থেকে সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৪১ জন অসহায় মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়।এ মহতী উদ্যোগে সহযোগিতা করায় নিউইয়র্ক প্রবাসী উত্তম সাহা ও তাঁর সহধর্মিণী মুনমুন সাহা এবং নিউইয়র্কের চিত্রা রোজারিওর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রজ্ঞা ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি