1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
দৌলতপুর নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২দিন ব্যপি চক্ষু চিকিৎসা শিবির - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
ad

দৌলতপুর নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২দিন ব্যপি চক্ষু চিকিৎসা শিবির

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৬৩৭ Time View

আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের উদ্দোগে ২দিন চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত হয়েছে। ২১ ও ২২ মার্চ রবিবার ও সোমবার সকাল ৯ টা থেকে দিন ব্যাপী চক্ষু চিকিৎসা শিবির এলাকার হত দরিদ্র মানুষের চোখের চিকিৎসা সেবাদেয় এবং ছানি পড়া রোগীদের লেন্স সংযোজনের জন্য বিনা খরচে নিজেস্ব পরিবহনে খুলনা নিয়ে যায় ও লেন্স সংযোজোনের পর নিয়ে আসে। প্রথম দিন বিভিন্ন এলাকা থেকে আগত সাড়ে ১৫’শ চক্ষু রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয় এবং তাদের মধ্যে ৫’শ রোগীর লেন্স সংযোজনের জন্য নির্ধারণ করেন সেবায় নিয়োজিত ডাঃ যুবায়ের আহাম্মেদ রিয়েল ও ডাঃ খান নাহিদ মুরাদ অনিক। নাসির গ্রুফ অব ইন্ডাঃ লিঃ এর কর্মকর্তা আবুল মোলাকাত মুকুল হোসেন জানান প্রতি বছর ২ বার নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ও উদ্দোগে এবং খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের যৌথ সহযোগিতায় রোগীদের বিনা খরচে চক্ষু চিকিৎসা শিবির পরিচালিত হয়ে আসছে। এ সময় নাসির বিড়ি ইন্ডাঃ লিঃ এর কর্মকর্তা হাবিবুর রহমান, নাসির টোব্যাকো ইন্ডাঃ লিঃ এর কর্মকর্তা জয়েন উদ্দীন, ট্রাস্টের আহবায়ক দুলাল দেবনাথ ও সদস্য নাসির উদ্দীন আহাম্মেদ, গোলাম মোস্তাকিম লস্কর, আক্কাস আলি প্রমূখ উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি