1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পশ্চিম জাফলং পারিবারিক কলহের জেরে হামলা: বোনের হাতে ভাই গুরুতর আহত। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ad

পশ্চিম জাফলং পারিবারিক কলহের জেরে হামলা: বোনের হাতে ভাই গুরুতর আহত।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১৩০ Time View

পশ্চিম জাফলং পারিবারিক কলহের জেরে হামলা: বোনের হাতে ভাই গুরুতর আহত।

 

কামরুল ইসলাম গোয়াইনঘাট প্রতিনিধি:
গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে পানতুমাই গ্রামে পারিবারিক কলহের জের ধরে হামলায় আপন বড় বোনের হাতে ছোট ভাই গুরুতর আহত হয়েছে। ২৪ এপ্রিল শনিবার ইফতারের সময় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে পানতুমাই গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় পান্তুমাই গ্রামের তজম্মুল আলীর ছেলে অলিউর রহমানের উপর পারিবারিক জমি সংক্রান্তের জেরে তার বড় বোন দিলারা বেগম আক্রমণ করে, এতে ছোট ভাই অলিউর রহমান গুরুতর আহত হয়।

পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্য রত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। আহত ওলিউর রহমান বর্তমানে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি