1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বাউফলের পাকডাল গ্রামে অস্ত্রধারি সন্ত্রাসী জহির বাহিনীর হামলা - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ad

বাউফলের পাকডাল গ্রামে অস্ত্রধারি সন্ত্রাসী জহির বাহিনীর হামলা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৪২ Time View

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১ নং কাছিপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পাকডাল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনর কাছিপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইউসুফ সরদার , করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকার কারণে স্থগিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন২০২১ এর প্রথম ধাপ।এ ধাপে মোরগ মার্কা পেয়েছিলেন তিনি, তার ওয়ার্ডের সাবেক মেম্বার আলকাছ মৃধা ও তার পরিবার ইউসুফ সরদারকে সমর্থন করার কারণে তার ঘড়ে হামলা এবং তার ছেলের মটরসাইকেল ভাঙচুর করে একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী জহির ও তার সন্ত্রাসী বাহিনী।

১৪ ই এপ্রিল রোজ বুধবার (প্রথম রমজান ) ইফতারের সময় আলকাছ মৃধা এর ঘড়ে হামলা এবং ছেলের মটরসাইকেল ভাঙচুর করে সন্ত্রাসী বাহিনী।এই সময় আলকাছ মৃধা ও তার ছেলেরা বাসায় ছিলেন না , বাসায় ছিলেন আলকাস মৃধার স্ত্রী ফেরাজা বেগম প্রথম পর্যায়ে ভাঙচুর করার পর অবৈধ অস্ত্র ও লাঠিসোটা দিয়ে ভয়ে দেখায় তাকে ,এক পর্যায়ে সন্ত্রাসী বাহিনী লাঠি দিয়ে তার পায়ে আঘাত করে এবং সে ব্যাথায় কাতর হয়ে পড়েন আত্মরক্ষার জন্য ঘরের পাশে পুকুরের ঝাপ দেয় ।

আলকাছ মৃধার ছেলের জবানবন্দি অনুযায়ী তাদের ঘড়ের আলমারি ভেঙে নগদ ১,২৫০০০ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এই হামলার সময় ছিলেন মেম্বার প্রার্থী জহির (৩৮) শফিক (৪৫) নান্টু (৩২) রিমন (২৫) তারেক (৩২) শাহ আলম (৫০) অপু (২৭) নূর হোসেন (২০) সোহরাব (৫০) রাসেদ (১৬) অনিক হাং (১৮) সাকিব মৃধা ১৬ সাগর (২০) এবং অজ্ঞাত নামা কয়েক জন । উক্ত হামলা করার পূর্বে এবং পরে মেম্বার প্রার্থী ইউসুফ সরদারকে জহির এবং নান্টু ফোনের মাধ্যমে পিস্তল দিয়ে গুলি করে মারবেন এই রকম হুমকিদেয়, কল রেকর্ড প্রতিবেদক এবং অন্যান্য সাংবাদিকদের কাছে তিনি দিয়েছেন।

এলাকার বাসিন্দারা কয়েক জন নাম প্রকাশ করতে অনইচ্ছুক তারা জানান এই জহির ও তার বাহিনী সন্ত্রাসীরা মাদক ব্যবসার সাথে জড়িত , এবং তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এর সাথে যুক্ত। তারা অবৈধ জমি দখল করে , উদাহরণ স্বরূপ মরহুম আম্বিয়া বেগম এবং বাকেরগঞ্জ উপজেলা আওতাভূক্ত চর এর জমি অবৈধ ভাবে ভোগদখল করে এছাড়া তার ভাই বর্তমান রেজাকুল মেম্বার এর নামে অভিযোগ পাওয়া যায় তিনি পাকডাল ঈদগা মাঠের সরকারি অনুদান প্রাপ্ত টিউবওয়েল ৩০ হাজার টাকার বিনিময়ে শরীফ বাড়ি এক ব্যাক্তির কাছে বিক্রি করেন এই রকমের অনেক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ,এই বাহিনীদের নামে থানায় কয়েকটি মামলা রয়েছে।
মেম্বার প্রার্থী ইউসুফ সরদার জানান তিনি বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে বাউফল থানার (ওসি/তদন্ত) আল মামুন জানান তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে আইনআনুক ব্যবস্থা গ্রহণ করবেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি