1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বেতাগীতে এমপি রিমন পরিবারের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ad

বেতাগীতে এমপি রিমন পরিবারের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ১৭০ Time View

বেতাগীতে এমপি রিমন পরিবারের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

বেতাগী প্রতিনিধিঃ

বরগুনা ২ (বেতাগী, বামনা, পাথরঘাটা) আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি,যুবলীগ নেতা সাংবাদিক এমডি রিয়াজ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা অডিটিরিয়ামে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এমপি পরিবারের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় আয়োজক এমডি রিয়াজ হোসেন সকলের কাছে এমপি পরিবারের সুস্থতা কামনায় দোয়া কামনা করেন। তিনি বলেন একজন সৎ,ভাল মানুষ এমপি সাহেব। তার পরিবারের সকলের আচারনে এলাকার মানুষ সন্তুষ্ট ।আল্লাহ তাদের দ্রুত সুস্থ করে তুলবে ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হুমায়ন কবির,প্রেস ক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু,বেতাগী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পনু,কাউন্সিলর মান্নান হাওলাদার,বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ বেতাগী উপজেলার সভাপতি মুক্তিযোদ্ধা আঃমান্নান মাঝি,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ অজয়,সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম সিদ্দিকী,সাংবাদিক অলি আহম্মদ,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বেতাগী উপজেলা শাখার সাধারন সম্পদক মোঃ সোহাগ হাওলাদার, এবং বেতাগী পৌর শাখার সভাপতি মাহামদুল হাসান,জেলা শাখার সদস্য ইমরান হোসেন তরিফ সহ আরো অনেকে। দোয়া মোনাজাত পরিচালনা করেন বেতাগী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি