1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সিলেট মহানগর পুলিশের হাতে দক্ষিণ সুরমায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ad

সিলেট মহানগর পুলিশের হাতে দক্ষিণ সুরমায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এ এইস রনি দক্ষিণ সুরমা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫৮৫ Time View

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকাল সোয়া ৬টায় দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ কাশবন রাস্তার মুখ থেকে ইয়াবা বিক্রয়কালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সোয়া ৬টায় দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ কাশবন রাস্তার মুখে কৌশলে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয়কালে তকবির হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গ্রেফতারকৃত তকবির হোসেন সুনামগঞ্জ জেলার সদর থানার সোনাপুর, রনতশ্রী এলাকার আবু সালামের পুত্র।

গ্রেফতারকালে তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং- ১৮,) দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি